হবিগঞ্জের চুনারুঘাটে একই দড়িতে ঝুলে আত্মহত্যা করেছে স্বামী-স্ত্রী। উপজেলার লষ্করপুরের কাপাই চা বাগানে এ ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে। তবে, আত্মহত্যার কারণ জানা যায়নি।
নিহতরা হলেন- কাপাই চা বাগানের শ্রমিক জহুর লাল মুণ্ডা (২৪) ও তার স্ত্রী একই বাগানের শ্রমিক সুমী ভৌমিক (১৮)।
খবর পেয়ে সন্ধ্যায় চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মূল ঘটনা জানা যাবে।
এলাকাবাসীরা জানান, কাপাই চা বাগানের শ্রমিক জহুর লাল মুণ্ডা গত তিন মাস আগে একই বাগানের শ্রমিক সুমি ভৌমিককে ভালোবেসে বিয়ে করেন। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন সুখেই কাটছিল।
[b]ঢাকা, ০৪ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
শ্রেণীহীন
একই দড়িতে ঝুলে স্বামী-স্ত্রীর আত্মহত্যা