প্রতিপক্ষের হামলায় শুকুম আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দিনগত রাত ৩টায় হবিগঞ্জের বাহুবল উপজেলায় এই ঘটনা ঘটে।
বাহুবল মডেল থানার ওসি ইয়াসিনুল হক এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত শুকুম আলী উপজেলার তারাপাশা গ্রামের মৃত দিদার আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুকুম আলীর সঙ্গে তার গ্রামের ফজল মিয়ার (২০) অনেকদিন বিরোধ চলছিল। এরই জের ধরে ফজল মিয়া ও তার লোকজন রাতের আঁধারে শুকুর আলীর বাড়িতে হামলা চালিয়ে পালিয়ে যায়।
ওই হামলায় শুকুর আলী গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]
শ্রেণীহীন
বাহুবলে বাড়িতে হামলা, নিহত ১
প্রতিপক্ষের হামলায় শুকুম আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দিনগত রাত ৩টায় হবিগঞ্জের বাহুবল উপজেলায় এই ঘটনা ঘটে





