মঙ্গলবার থেকে ৭২ ঘণ্টার ধর্মঘট ডেকেছে ঢাকা মহানগর সিএনজি অকোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ। সোমবারের মধ্যে সিএনজি অটোরিকশার মেয়াদ (ইকোনমিক লাইফ) শর্তহীনভাবে চার বছর বৃদ্ধি করে ১৫ বছর না করায় এ ধর্মঘট ডেকেছে তারা।
সোমবার ঐক্য পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভায় ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত শনিবারই জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ঐক্য পরিষদের নেতারা ঘোষণা দিয়েছিলেন, সোমবারের মধ্যে শর্তহীনভাবে সিএনজি অটোরিকশার মেয়াদ ১৫ বছর করা না হলে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার লাগাতার ৭২ ঘণ্টার ধর্মঘট পালন করা হবে।
কিন্তু তাদের দাবি পূরণ না হওয়ায় আগের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মঘট ডেকেছে তারা। এ সভায় ঐক্য পরিষদের আহ্বায়ক বরকত উল্লাহ বুলু সভাপতিত্ব করেন। এ সময় সদস্য সচিব এ টি এম নাজমুল হাসানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বর্তমানে ঢাকায় ১২ হাজার ৭১৫টি সিএনজি অটোরিকশা রয়েছে। এ সব সিএনজি থ্রি-হুইলারকে ২০০১ থেকে ২০০৪ সালের মধ্যে বিআরটিএ থেকে ৯ বছর মেয়াদের জন্য রেজিস্ট্রেশন দেওয়া হয়। এর মধ্যে পাঁচ হাজার সিএনজির মেয়াদ এক বছর করে দুই দফা বাড়ানোর পর গত ডিসেম্বরে ১১ বছর পূর্ণ হয়েছে।
ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন, বুয়েটের সুপারিশ মেনে সিএনজি অটোরিকশার মেয়াদ ১১ বছর থেকে ১৫ বছর করার জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের গঠিত কমিটিও সুপারিশ করে। মেয়াদ বাড়ানোর বিষয়ে বিআরটিএও একমত। কিন্তু এখন মন্ত্রণালয় থেকে শর্তযুক্ত করে আদেশ জারির পাঁয়তারা চালানো হচ্ছে।
মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী, চলতি বছরের মধ্যে বুয়েট থেকে মেয়াদ বাড়ানোর উপযুক্ততার সনদ আনতে না পারলে পরবর্তী বছর ওই ওই অটোরিকশা ক্র্যাপ করে রিপ্লেস (ওই নম্বরে নতুন অটোরিকশা) করতে হবে।
মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিকশার মেয়াদ বাড়ানোর দাবিতে এর আগেও কয়েক দফা ধর্মঘটের ডাক দেয় ঐক্য পরিষদ। পরে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের আশ্বাসে তা স্থগিতও করা হয়।
ঢাকা, ২৬মে (টাইমনিউজবিডি) //জেডআই
সিএনজি অটোরিকশা মালিকদের ৭২ ঘণ্টার ধর্মঘট
মঙ্গলবার থেকে ৭২ ঘণ্টার ধর্মঘট ডেকেছে ঢাকা মহানগর সিএনজি অকোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ। সোমবারের মধ্যে সিএনজি অটোরিকশার মেয়াদ (ইকোনমিক লাইফ)
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নির্দিষ্ট পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট আগামী সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে।
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
এলপিজি ব্যবসায়ীদের ডাকা দুদিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় সংশ্লিষ্ট সংগঠনটি।
এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে: জ্বালানিমন্ত্রী
বিশ্বজুড়ে জ্বালানি খাতে সংকটের মধ্যে এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ ধরনের পরিস্থিতিতে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে চলাচলকারী বাস মৌলভীবাজারে আটকে রাখা এবং পরিবহন শ্রমিকদের মারধরের প্রতিবাদে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ: হাইকোর্ট
আদালতের কোনো রায় বা আদেশের প্রতিবাদে হরতাল, ধর্মঘট কিংবা কর্মবিরতি আহ্বান করা অবৈধ ও সংবিধানবিরোধী বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের কর্মসূচি ডাকা হলে সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে আইনগত ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
















