[b]বার্সেলোনা:[/b] ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমার ও বার্সেলোনার মধ্যকার চুক্তিতে জালিয়াতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয় তদন্তের পর ক্লাবটির প্রেসিডেন্ট সান্দ্রো রাসেলকে আদালতে তলব করা হতে পারে।
গত বছর আনুষ্ঠিনাকিভাবে অভিযোগ দাখিলের পর নেইমারকে দলে নেয়ার সব আর্থিক তথ্য দিতে হয়েছিল ব্লুগ্রানাদেরকে। তখন রাসেল আশাবাদ ব্যক্ত করে বলেছিলেন, এ অভিযোগ ভুল প্রমাণিত হবে। কিন্তু প্রাথমিক তদন্তে জালিয়াতির ইঙ্গিত পাওয়া গেছে এবং জাতীয় হাইকোর্টের অ্যাটর্নি জেনারেলকে চুক্তির আরো কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।
প্রসিকিউটর হোসে পিরালসেক নেইমারের ট্রান্সফারের আনুষঙ্গিক তথ্য দিতে বলা হয়েছিল। এছাড়া বার্সা অডিট কোম্পানিকেও একই আদেশ দেয়া হয়েছিল। শুক্রবার প্রতিবেদন প্রকাশ করেন প্রসিকিউটর পিরালস। তিনি বলেন, তাদের মধ্যে যে চুক্তি হয়েছিল তা তাদের প্রকাশিত তথ্যের সঙ্গে অমিল পাওয়া গেছে। টাকা পরিশোধের পরিমাণটি পরিবর্তনের জন্য চুক্তিটি জাল হতে পারে।
বার্সার পক্ষ থেকে বলা হয়েছে ট্রান্সফারের ক্ষেত্রে বার্সা কোনো ধরনের অনিয়ম করেনি। কিন্তু সুপার মার্কেট গ্রুপ (থার্ড-পার্টি হিসেবে চুক্তিতে কাজ করা) অভিযোগ করেছে যে তারা তাদের যে পরিমাণ অর্থ পাওয়ার কথা তার চেয়ে কম পেয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালে ৫৭.১ মিলিয়ন ইউরোর বিনিময় ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে নেইমারকে দলে নেয় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
শ্রেণীহীন
নেইমার-বার্সা চুক্তিতে জালিয়াতির অভিযোগ
বার্সেলোনা: ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমার ও বার্সেলোনার মধ্যকার চুক্তিতে জালিয়াতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয় তদন্তের পর ক্লাবটির প্রেসিডেন্ট সান্দ্রো রাসেলকে আদালতে তলব করা হতে পারে।





