কক্সবাজারের টেকনাফে র‌্যাব-বিজিবির সাথে বন্দুক যুদ্ধে ২ ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার ভোর ৪টায় এ ঘটনা ঘটে।
টেকনাফ থানার ওসি রঞ্জিত বড়ুয়া জানান, পৃথক অভিযানে ইয়াবাসহ এ ২ ব্যবসায়ীকে গতকাল দুপুরে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী নাইচং পাড়া এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে সহযোগীরা তাদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় গুলি-পাল্টা গুলিতে তারা ২জন নিহত হয়।
এরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কালো তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী বলে পুলিশের দাবি।
নিহতরা হলেন জাহিদ হোসেন জাকু ও ফরিদ আহমেদ।
এদের মধ্যে জাকু ইয়াবা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। কয়েকদিন আগে সে ছাড়া পায়। এ দু'জনের সাথে  স্থানীয় এমপির সখ্যতা ছিল বলে জানা যায়।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]