আকাশে ওড়ার ৪৫ মিনিট পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যারাবিয়ানের একটি উড়োজাহাজ ১৩৪ জন যাত্রী নিয়ে জরুরি অবতরণ করেছে।
শুক্রবার সকাল ১০টা ৫৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর যাত্রীরা নিরাপদে উড়োজাহাজ থেকে নেমে এসেছেন। উড়োজাহাজটি শারজাহর উদ্দেশে যাত্রা করেছিল।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, সব প্রক্রিয়া সম্পন্ন করে সকাল ১০টা ১০ মিনিটে এয়ার অ্যারাবিয়ানের একটি উড়োজাহাজ ১৩৪ জন যাত্রী নিয়ে শারজাহর উদ্দেশে রওনা হয়। ওড়ার ৪৫ মিনিট পর আকাশপথে উড়োজাহাজটির যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এটি আবার ফিরে এসে বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা এখন নিরাপদ আছেন।
তবে ফ্লাইটটি ফের কখন ছেড়ে যাবে সে বিষয়ে বিমান কর্তৃপক্ষ কিছু বলেনি বলে জানান তিনি।
এদিকে বিমানবন্দর ব্যবস্থাপক উইং কন্ডার নূরই আলম বলেন, ১০ হাজার মিটার উপরে উঠার পর পাইলট উড়োজাহাজের কেবিনে ‘প্রেশারাইজেশন’ সমস্যা দেখতে পান।
তিনি বলেন, ভূ-পৃষ্ঠ থেকে উপরের দিকে গেলে বায়ুমণ্ডলের চাপ কমতে থাকে। একারণে কেবিনের ভেতর বায়ুচাপ স্বাভাবিক রাখতে হয়। কিন্তু ওই সমস্যার কারণে তা স্বাভাবিক ছিল না। তাই বিমানটি জরুরি অবতরণ করেছে।
[b]ঢাকা, ৩০মে(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
শ্রেণীহীন
যাত্রীবাহী বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
আকাশে ওড়ার ৪৫ মিনিট পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যারাবিয়ানের একটি উড়োজাহাজ ১৩৪ জন যাত্রী নিয়ে জরুরি অবতরণ করেছে। শুক্রবার সকাল ১০টা ৫৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ





