কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে ।
বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলবে।
নির্বাচনে চেয়ারম্যান পদে উম্মে সালমা পারভীন রুনা (তালা), আব্দুল্লাহ আল বাকী বাদশা (আনারস) এবং প্রতীক খন্দকার (দোয়াত কলম) অংশগ্রহণ করছেন। এই ইউনিয়নের মোট ১৪ হাজার ৪’শ ৭৩ জন ভোটার ৯টি ভোট কেন্দ্রের ২৭টি বুথে ভোট প্রদান করবেন বলে জানান রির্টানিং অফিসার ও কুমারখালী উপজেলার নির্বাচনী কর্মকর্তা আবু আনসার।
নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান প্রার্থীরা জানিয়েছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পর ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
গত ৮ ডিসেম্বর এই ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মুন্সী রশিদুর রহমান দুর্বৃত্তদের গুলিতে নিহত হলে চেয়ারম্যান পদ শূন্য হয়।
কুষ্টিয়া,২০মার্চ,টাইমনিউজবিডি//এসএই্চ
শ্রেণীহীন
উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে । বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলবে। নির্বাচনে চেয়ারম্যান পদে উম্মে সালমা পারভীন রুনা (তালা), আব্দুল্লাহ আল বাকী





