ঝালকাঠির সুগন্ধা নদী থেকে মাথাবিহীন এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় ওই মৃতদেহটি এলাকাবাসী ভাসতে দেখে থানায় খবর দেয়।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শীলমণি চাকমা বলেন,মৃতদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মৃতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর।
অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে ২-৩ দিন আগে গলা কেটে হত্যা করে মৃতদেহটি বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
এছাড়া ঝালকাঠি জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]