প্রচার চালিয়েও চাঁদপুরের ফরিদগঞ্জের চর মান্দারী গ্রামের নারীদের ভোটকেন্দ্রে নেয়া যায়নি। প্রয়াত পীরের নির্দেশ মেনে তারা ভোট না দেয়ায় দুই কেন্দ্রে মাত্র চারটি ভোট পড়েছে।
উপজেলা নির্বাচনের দ্বিতীয় পর্বে বৃহস্পতিবার ১১৪টি উপজেলার সঙ্গে ফরিদগঞ্জের ভোটগ্রহণ হয়।
গণনার পর দেখা যায়, ১৬ নম্বর রূপসা ইউনিয়নের চরমান্দারী বিদ্যালয় ভোট কেন্দ্রে ১ ভোট এবং কাউলিয়া পীর হাবীব উল্লাহ বিদ্যালয় ভোট কেন্দ্র ৩ ভোট পড়ে।
নারী ভোটারদের এই দুই কেন্দ্রে ৭ হাজার ৪৮৫ জন ভোটার ছিলেন। এর মধ্যে মাত্র চারজন ভোট দিয়েছেন।
স্থানীয়রা জানায়, জৈনপুরের প্রয়াত পীরের নির্দেশে এই ইউনিয়নের নারীরা ভোট দিতে যান না।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরিদ আহম্মেদ হতাশার সুরে বলেন, ভোট দিতে উদ্বুদ্ধ করতে প্রচার চালানোর পরও কোনো ফল হয়নি।
“নারীরা পর্দার মধ্যে থেকেই ভোট দিতে পারবেন, এমন প্রচারণাও চালানো হয়েছিল,” বলে জানান তিনি।
[b]ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
২ কেন্দ্রে ৪ ভোট!
প্রচার চালিয়েও চাঁদপুরের ফরিদগঞ্জের চর মান্দারী গ্রামের নারীদের ভোটকেন্দ্রে নেয়া যায়নি। প্রয়াত পীরের নির্দেশ মেনে তারা ভোট না দেয়ায় দুই কেন্দ্রে মাত্র চারটি ভোট পড়েছে।
ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের শেষ সময়ে ভোট কেন্দ্রগুলো পাহারা দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
যশোরে ভোট কেন্দ্রে সিল চুরি, ভোটগ্রহণে ধীরগতি
যশোর শহরের রেল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এক অস্বাভাবিক ঘটনায় ভোটগ্রহণে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে।
ফরিদপুরে বিএনপির পোলিং এজেন্টকে জরিমানা
ফরিদপুরে ভোট কেন্দ্রের ভেতরে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে বিএনপি প্রার্থীর পোলিং এজেন্টকে জরিমানা করেছেন বিচারিক আদালত।
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আপনারা ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিবেন। আজকে আমাদের জন্য অত্যন্ত গ্ররুত্বপূর্ণ দিন। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ভোট দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালীতে একটি ভোট কেন্দ্রের সামনে ক্ষেত থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পশ্চিম পাশে ক্ষেত থেকে এসব উদ্ধার করা হয়।
















