রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় চোর সন্দেহে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম শাইরুল মাঝি (৪০) বলে জানা যায়।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে মোহনপুর ইউনিয়নের চান্দলাই হিন্দুপাড়া গ্রামে এ গণপিটুনির ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকাল ৯টার সময় তার মৃত্যু হয়।

গোদাগাড়ী মডেল থানার ওসি আবু মোকাদ্দেম ‍আলী এ সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]