অপহরণের অভিযোগে গ্রেফতার ২ পুলিশ কনস্টেবল ও ডিবি পুলিশের সোর্সকে রিমান্ড মঞ্জুর করেছেন চীফ জুডিশিয়াল আদালত। কুড়িগ্রামে রোববার দুপুর সাড়ে ১২ টায় অভিযুক্তদের জামিন আবেদনের প্রেক্ষিতে আদালতে নেয়া হলে পুলিশ রিমান্ডের আবেদন করে।
পুলিশ জানায়,অভিযুক্ত ডিবি পুলিশের কনস্টেবল আতিকুজ্জামানের একদিন এবং কোর্ট  পুলিশ কনস্টেবল মামুনুর রশিদ ও ডিবি সোর্স মনু মিয়ার ২ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।
তদন্ত কর্মকর্তা আব্দুল গফুর জানান,১৮ মে আসামিদের আদালতে হাজির করার কথা থাকলেও তাদের জামিনের আবেদনের প্রেক্ষিতে ৪ মে চীফ জুডিশিয়াল আদালতে নেয়া হয়। আদালতে রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।
এর আগে পুলিশ গত ৩ মে মাইদুল ইসলামের জবানবন্দি রেকর্ড করা হয়। এ ঘটনায় পুলিশ কনস্টেবল শাহ আলম পলাতক রয়েছেন। পলাতক শাহ আলমসহ অন্য ২ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত শুক্রবার রাতে মোটরসাইকেল আরোহী মাইদুল ইসলামকে ডিবি পুলিশের কনস্টেবল আতিকুজ্জামান,মামুনুর রশিদ ও শাহাআলমসহ ৫জন তুলে নিয়ে গিয়ে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে। পরে ১০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়। অপহৃতের ছোট ভাই লিটন সদর থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ রাতেই অপহরণকারী ৩ জনকে আটক করে।
[b]ঢাকা, ৪ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]