রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন শুরু হবে ২০১৮ সালে, ভারতের ত্রিপুরা থেকে আসবে ১০০ মেঘাওয়াট বিদ্যুত বলে জানান বাংলাদেশ বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে হোটেল রূপসী বাংলায় ভারত-বাংলাদেশ যৌথ স্টিয়ারিং কমিটি অন কো-অপারেশন ইন পাওয়ার সেক্টরের সপ্তম বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে বিদ্যুৎসচিব আরও বলেন, ভারতের পাওয়ার মার্কেট থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। ভারতের পাওয়ার মার্কেট থেকে বাণিজ্যিক ভিত্তিতে আরও ৩০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির বিষয়ে একমত হয়েছে উভয় পক্ষ।
এর বাইরে সঞ্চালন সক্ষমতার ভিত্তিতে আরও ৫০০ মেগাওয়াট ও বিদ্যুৎ আমদানির বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।এ বিষয়ে সবকিছু চূড়ান্ত করতে যৌথ কারিগরি কমিটি গঠন করা হয়েছে।
[b]ঢাকা, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)[/b]// [b]কেএইচ // এসএইচ[/b]





