কুষ্টিয়ার দৌলতপুরে ২ প্রার্থীর মধ্যে ভোটকেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে  পুলিশের গুলিতে ২ জনসহ ১০ জন আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,বেলা সাড়ে এগারোটায় কুষ্টিয়া দৌলতপুরের বাহিরমাদী মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখল নেয়ার চেষ্টাকালে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আল মামুন (হেলিকপ্টার প্রতীক)ও বিএনপি সমর্থিত প্রার্থী শহিদুল ইসলাম মঙ্গল সরকারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২০ রাউন্ড গুলিবর্ষণ করে।এসময় পুলিশের গুলিতে সোহেল সর্দার (২৬)ও পুলিশের মোবাইল টিমের গাড়ী চালক সোহাগ (১৮)গুলিবিদ্ধ হনএবং ইটপাটকেলের আঘাতে অন্তত ৮ জন আহত হয়েছেন।এসময় আধাঘন্টা ভোটগ্রহণ বন্ধ ছিল।
কুষ্টিয়া পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণের আধাঘন্টা পরে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।এ ব্যাপারে একজনকে আটক করা হয়েছে।
বিএনপি সমর্থিত প্রার্থী শহিদুল ইসলাম মঙ্গল ৪০টি ভোটকেন্দ্রে কারচুপির অভিযোগ করেন এবং পুনরায় ভোটগ্রহণের দাবি জানান।
[b]ঢাকা, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]