[b]টাঙ্গাইল[/b]:আওয়ামী লীগ নেতা টাঙ্গাইল-৮ আসনের (সখীপুর-বাসাইল)সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)
আজ সোমবার ভোর পৌনে ছয়টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত নিজ বাসায় আজ ভোরে হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
একই আসন থেকে আওয়ামী লীগের হয়ে ১৯৮৬, ১৯৯৯ (উপনির্বাচন), ২০০৮ ও ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন শওকত মোমেন শাহজাহান। নবম জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ছিলেন তিনি।
শওকত মোমেন শাহজাহানের মরদেহ হেলিকপ্টারে করে ঢাকায় আনা হবে বলে জানা গেছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁর প্রতিষ্ঠিত সখীপুর আবাসিক মহিলা কলেজ চত্বরে বাবার কবরের পাশে তাঁর মরদেহ দাফন করা হবে।
টাঙ্গাইল সংসদ সদস্য শওকত মোমেন আর নেই
টাঙ্গাইল:আওয়ামী লীগ নেতা টাঙ্গাইল-৮ আসনের (সখীপুর-বাসাইল)সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে তিন ভুয়া ভোটার আটক
ঠাকুরগাঁও প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে তিনজন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জামায়াত আমির মাদরাসাকে যারা অবজ্ঞা করবেন, দুনিয়াতেও তারা অসম্মানিত হবেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, মাদ্রাসা নিয়ে হাজার অবহেলা, অবজ্ঞা ও ষড়যন্ত্র চলছে। সরকারি আলিয়া মাদ্রাসাগুলো এখন ভূতুড়ে মরুভূমিতে পরিণত হয়েছে। এমপিওভুক্ত যেসব মাদ্রাসা আছে, সেগুলোর অবস্থাও ভালো না। সিলেবাসকে সংকুচিত করা হয়েছে। এখন আবার কায়দা করে মাদ্রাসাকে স্কুল বানানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
নাহিদ ইসলাম আসামের মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশেরই লড়াই
ভারতের রাজ্য আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশেরই ‘অস্তিত্ব ও সার্বভৌমত্বের’ লড়াই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সম্প্রতি আসামে সহস্রাধিক বাড়িঘর ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সেখানে বাংলাভাষী মুসলমানদের ‘রাষ্ট্রহীন’ করে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। এই সংকট নিরসনে বাংলাদেশ সরকারকে কেবল চিঠি আদান-প্রদান না করে আন্তর্জাতিক মঞ্চে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৯ম বৈঠক চলছে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠক চলছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টা থেকে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়।
১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি।
















