[justify]সাতক্ষীরার তালা উপজেলায় ছাত্রদলের ডাকে মঙ্গলবার অর্ধদিবস হরতাল চলছে। তালা উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ও ইসলামকাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজহারুল ইসলাম (২৮) নিহতের প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়।
হরতালের সমর্থনে সকাল থেকে তালা-পাইকগাছা, তালা-সাতক্ষীরা, তালা-আঠারমাইল, তালা-খলিলনগর সড়কে কোনো পিকেটারকে দেখা যায়নি।
উল্লেখ্য, সোমবার ভোরে তালা উপজেলার মাগুরা খেয়াঘাট এলাকায় যৌথবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন ছাত্রদল নেতা আজহারুল ইসলাম। এর প্রতিবাদে তালা উপজেলা ছাত্রদল এ হরতালের ডাক দেয়।
তালা থানার ওসি মতিউর রহমান জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে।
[b]ঢাকা, ২৮ জানুয়ারি (টাইম নিউজ বিডি.কম)//এএইচ[/b][/justify]
শ্রেণীহীন
সাতক্ষীরায় ছাত্রদলের ডাকে হরতাল চলছে
সাতক্ষীরার তালা উপজেলায় ছাত্রদলের ডাকে মঙ্গলবার অর্ধদিবস হরতাল চলছে। তালা উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ও ইসলামকাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজহারুল ইসলাম (২৮) নিহতের প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়। হরতালের সমর্থনে সকাল





