বগুড়ার শিবগঞ্জ উপজেলাধীন বগুড়া-রংপুর সড়কের ছগিরঘাট এলাকায় এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাতনামা নিহত ওই যুবকের বয়স আনুমানিক ২৫ বছর।
বুধবার সকাল পৌনে ১১টার দিকে শিবগঞ্জ থানা পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল করিম জানান, সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়না তদন্তের জন্য লাশটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম জানান, অপরাধীরা অন্যত্র হত্যা করে শিবগঞ্জ সীমানার মধ্যে ফেলে রেখে চলে গেছে।
[b]বগুড়া,জেইউ,২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]