মাইক্রোবাসসহ সব ধরনের যানবাহন থেকে কালো গ্লাস খুলে ফেলার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হবে। আর যানবাহন থেকে কালো গ্লাস খুলে ফেলার জন্য ১০ মে পর্যন্ত সময় দেওয়া হবে।
সম্প্রতি অপহরণ,গুমসহ যেসব ঘটনা বেশি ঘটছে,তাতে মাইক্রোবাসসহ বিভিন্ন গাড়িতে কালো গ্লাস ব্যবহার করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে,কালো গ্লাস ব্যবহার করায় গাড়ির ভেতরে কে আছে,তা শনাক্ত করা যাচ্ছে না।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ [/b]