নীলফামারী জেলার সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। এছাড়া আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে ‌এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সৈয়দপুরের চিকলি এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে তিনজন মারা যান ও তিনজন
সৈয়দপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কজনক।
ঢাকা, ২৭মে (টাইমনিউজবিডি) //জেডআই