[b]ঢাকা:[/b] দশম জাতীয় সংসদ নির্বাচন ক্ষমতা ধরে রাখার জন্য নয়,এ নির্বাচন সংবিধান ও গণতন্ত্র রক্ষার নির্বাচন বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল-অবরোধ বিরোধী মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন,৩ মাস ধরে খালেদা জিয়ার হরতাল-অবরোধের মধ্যে বসবাস করছি।তার এ আন্দোলন একাত্তরের ঘাতকদের রক্ষা করার জন্য। শতচেষ্টা করেও ব্যর্থ হয়েছ। কারণ সাধারণ মানুষ তাদের কথায় আন্দোলনে নামেনি। নেমেছে সন্ত্রাস,ছিনতাকাররী ও জঙ্গিগোষ্ঠীরা।
খালেদা জিয়াকে উদ্দেশ্য তিনি বলেন,শুভবুদ্ধির উদয় হলে ভবিষৎতে আপনার সঙ্গে সাংবিধানিক ভাবে সমঝোতা হতে পারে। রক্তের বন্যার মধ্যে দিয়ে অযৌত্তিক দাবি আদায়ের সম্ভাবনা নেই। নাশকতাকারীদের সাথে শেখ হাসিনা সমঝোতা করবেনা বলে ও জানান তিনি।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধূরী মায়া বলেন, রাজনীতিতে আপোষের কোন সুযোগ নেই,আগামীকালের নির্বাচন ৫ বছরের জন্যই হবে। বিরোধী দলের সাথে ২০১৯ সালের পর সমঝোতা হতে পারে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সবুজের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।