স্বাস্থ্যখাতের বাজেট বরাদ্দে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
স্বাস্থ্যখাতে নির্দিষ্ট কত বাজেট বাড়ছে- মন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে নাসিম বলেন, আমি সন্তুষ্ট (বাজেটে) নই। স্বাস্থ্যখাতে আরও বাজেট বাড়ানো হোক।
২০১৪-১৫ অর্থবছরের বাজেট ঘোষণার একদিন আগে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন নাসিম।
অর্থমন্ত্রীকে সম্মত করতে পেরেছি দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে এবার ১০ শতাংশের উপরে বাজেট বাড়ছে। আগামী বছর ডাবল (দ্বিগুণ) হয়ে যাবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত স্বাস্থ্যসচিব এমএন নিয়াজ উদ্দিন জানান, গত বছর স্বাস্থ্যখাতে বাজেট ছিল ৯ হাজার কোটি টাকা, এবার ১১ হাজার কোটি এবং আগামী বছর প্রায় ১৯ হাজার কোটি টাকার বাজেট হবে।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
শ্রেণীহীন
স্বাস্থ্যখাতের বাজেট বরাদ্দে অসন্তুষ্ট মন্ত্রী
স্বাস্থ্যখাতের বাজেট বরাদ্দে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। স্বাস্থ্যখাতে নির্দিষ্ট কত বাজেট বাড়ছে- মন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে নাসিম বলেন, আমি সন্তুষ্ট (বাজেটে) নই। স্বাস্থ্যখাতে আরও





