ভোট চাইতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন নোয়াখালীর চাটখিল উপজেলায় জামায়াত সমর্থিত নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা মহীউদ্দীন হাসান। বৃহস্পতিবার রাত ১০টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার পোদ্দারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ জামায়াত নেতা মহীউদ্দীন বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, লক্ষ্মীপুর সদরে জামায়াত সমর্থিত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন নোয়াখালীর চাটখিল থেকে নবনির্বাচিত জামায়াতের ভাইস চেয়ারম্যান মহীউদ্দীন হাসান। সেখানে রাত ১০টার দিকে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়।
চাটখিল থানার ওসি ইবরাহিম খলীল টাইমনিউজবিডিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।