[b]ঢাকা[/b]: শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, সংখ্যালঘুদের উপর হামলাসহ সরাদেশের নাশকতার প্রতিবাদে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ।
শুক্রবার বিকালে রাজধানীর সোরওয়ার্দী উদ্যোনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি একথা জানান।
তিনি বলেন, খালেদা জিয়ার সকল নাশকতা মূলক কর্মকাণ্ড রুখে দেয়া হবে।তার নাশকতা রুখে দেয়ার জন্য দলের সকল নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার নির্দেশে ইস্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে। তাই সরকারের কাছে খালেদা জিয়ার বিরুদ্ধে শাস্তি দাবি করেন সোহাগ।
শ্রেণীহীন
খালেদা জিয়ার বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তোলা হবে: ছাত্রলীগ
শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, সংখ্যালঘুদের উপর হামলাসহ সরাদেশের নাশকতার প্রতিবাদে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ।





