চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। হরতালের আওতামুক্ত থাকায় এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানে কোন বিঘ্ন ঘটেনি।
বুধবার ভোর ৬টা থেকে শুরু হয় সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি। ব্যক্তিগত যানবাহন ছাড়াও বাস, মিনিবাস, ট্রাক, মাইক্রোসহ ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রিক্সা ও অটোরিক্সা ছাড়া তেমন কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি।
বন্ধ রয়েছে বন্দরনগরীর প্রধান প্রধান মার্কেটগুলো। ঢাকা-চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান মহাসড়কসহ দূরপাল্লার যানবাহন চলাচলও বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। স্থবির হয়ে পড়েছে সরকারি-বেসরকারি অফিস ও আদালতের কার্যক্রমও।
নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মো. কামরুজ্জামান জানান, ভোর ৬টা থেকে এ পর্যন্ত হরতালে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। নগরীর কোন সড়কে জামায়াতের কোন নেতাকর্মীকে পিকেটিং করতে দেখা যায়নি। কোন ধরনের মিছিল মিটিং ও সমাবেশও চোখে পড়েনি। ফলে নগরজুড়েই পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে।
তিনি বলেন, হরতাল পরিস্থিতি মেকাবেলায় নগরের বিভিন্ন স্থানে ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দুই হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা নগরীর মোড়ে মোড়ে তল্লাশী চালাচ্ছে। এছাড়া নাশকতা রোধে টহলে রয়েছে র্যা ব। প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)ও। ফলে হরতালে যে কোন পরিস্থিতি মেকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
জেলা পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার জানান, চট্টগ্রাম জেলার জামায়াত অধ্যুষিত সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, সীতাকুণ্ড উপজেলায় অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে মহাসড়কে যানবাহন চলাচল কম বলে জানান তিনি।
সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম এমরান ভূঁইয়া জানান, মহাসড়কে হরতালের কোন প্রভাব নেই। জামায়াত-শিবিরের নেতাকর্মীরা কোথাও জড়ো হওয়ার চেষ্টা করেনি।
জামায়াতের নগর কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, এইচএসসি পরীক্ষা হরতালের আওতামুক্ত রাখা হয়েছে। পরীক্ষার্থীদের কোন রকম ক্ষতি বা হয়রানি হতে না হয় সে জন্য পিকেটিং করা হচ্ছে না।
সোমবার চট্টগ্রাম মহানগরীতে জামায়াত কার্যালয়ে অভিযান চালিয়ে নগর শাখার আমির ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি নজরুল ইসলামসহ ২১ জনকে আটকের প্রতিবাদে চট্টগ্রাম জেলা, তিন পার্বত্য জেলা ও কক্সবাজারে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় নগর জামায়াত।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে জামায়াতের হরতাল
চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। হরতালের আওতামুক্ত থাকায় এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানে কোন বিঘ্ন ঘটেনি। বুধবার ভোর ৬টা থেকে শুরু হয় সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি। ব্যক্তিগত যানবাহন ছাড়াও বাস,





