ঢাকার আশুলিয়ার গোমাইল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আমজাদ হোসেন(৪৫) নিখোঁজ হবার ৬দিন অতিবাহিত হচ্ছে। কিন্তু এখনো তাঁর খোঁজ মেলে নি। এব্যাপারে একটি সাধারণ ডায়েরি হলেও কোনো খোঁজ রাখেন নি আশুলিয়া থানা পুলিশ।
নিখোঁজ আমজাদ হোসেন তাঁর স্ত্রী সরাবান তহুরা ও দুই মেয়েকে নিয়ে গত ২৩ মার্চ বাগেরহাট যান। সেখান থেকে ২৫ মার্চ চট্টগ্রামের কর্ণফুলীতে তাঁর শ্বশুরবাড়িতে যান। স্ত্রী-সন্তানদের সেখানে রেখে ২৬ মার্চ সকালে তিনি আশুলিয়ার উদ্দেশে রওনা হন। এরপর তিনি ঢাকায় এসে নিখোঁজ হন তিনি। এরপর থেকে তাঁর সন্ধান মিলছে না।
নিখোঁজ আমজাদের স্ত্রী সরাবান তহুরা টাইম নিউজবিডি’কে বলেন, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পর ২৬ মার্চ বিকেলে মুঠোফোনে স্বামীর সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। সে সময় তাঁর স্ত্রী ঢাকায় অবস্থান করছিলেন।
তিনি বলেন, নিখোঁজ স্বামীর সন্ধান চেয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে আশুলিয়া পুলিশ জানিয়েছে, তারা এ ব্যাপারে কিছু করতে পারবেন না। কারণ তাঁর স্বামী ঢাকায় নিখোঁজ হয়েছেন।
গোমাইল উচ্চবিদ্যালয়ের শিক্ষক জিল্লুর রহমান বলেন, নিখোঁজ হওয়ার পর কোনো পক্ষ থেকে আমজাদের পরিবারের কাছে টাকা-পয়সাও দাবি করা হয়নি।
এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি বদরুল আলম টাইমনিউজবিডি’কে বলেন, ‘আমজাদ হোসেন আমার থানা এলাকা থেকে নিখোঁজ হননি। তিনি ঢাকায় নিখোঁজ হয়েছেন বলে পরিবার জানিয়েছে। তাই আশুলিয়া থানার পক্ষে থেকে নিখোঁজের সন্ধানে আইনি সহায়তা দেয়া হয় নি। নিখোঁজের পরিবারকে মহানগর ডিবি পুলিশের সাথে যোগাযোগ
করতে বলা হয়েছে বলে জানান তিনি।
ঢাকা, জেইউ, ১ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ
শ্রেণীহীন
৬ দিনেও খোঁজ মেলেনি আশুলিয়ার শিক্ষক আমজাদের
ঢাকার আশুলিয়ার গোমাইল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আমজাদ হোসেন(৪৫) নিখোঁজ হবার ৬দিন অতিবাহিত হচ্ছে। কিন্তু এখনো তাঁর খোঁজ মেলে নি। এব্যাপারে একটি সাধারণ ডায়েরি হলেও কোনো খোঁজ রাখেন নি আশুলিয়া থানা পুলিশ। নিখোঁজ আমজাদ হোসেন তাঁর স্ত্রী সরাবান তহুরা





