[b]ব্রাসেলস:[/b] সহিংসতা পরিহার করে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নতুন নির্বাচনের জন্য প্রকৃত সংলাপ শুরু করতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন বুধবার ব্রাসেলসে এক বিবৃতিতে এ আহ্বান জানান। বাংলাদেশে অনুষ্ঠিত ৫ জানুয়ারির নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ইইউ।
ইইউর পক্ষ থেকে আজকের বিবৃতিতে ক্যাথরিন অ্যাশটন বলেন, বাংলাদেশে ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদীয় নির্বাচনে ভোটার উপস্থিতির হার কম হওয়ার সংবাদ তারা বিবেচনায় নিয়েছেন।
নির্বাচনের আগে ও নির্বাচনের সময় যেসব সহিংসতা ঘটেছে, বিশেষ করে নারী-শিশু, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীগুলোর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইইউ। প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান মিস অ্যাশটন।
মিস অ্যাশটন ওই বিবৃতিতে আরও বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের অংশ হিসেবে গণতন্ত্রকে সংহত করার ক্ষেত্রে ইইউ অব্যাহতভাবে বাংলাদেশকে সাহায্য দিয়ে এসেছে। তিনি বলেন, এই পটভূমিতে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের উপযোগী পরিবেশ তৈরির জন্য ইইউ সব দলের প্রতি আহ্বান জানিয়ে আসছিল। কিন্তু তেমন পরিস্থিতি তৈরি না হওয়ায় বাংলাদেশের জনগণ গণতান্ত্রিকভাবে প্রতিনিধি পছন্দ করার সুযোগ থেকে বঞ্চিত হলো বলে দুঃখপ্রকাশ করেন তিনি।
বিবৃতিতে মিস অ্যাশটন বাংলাদেশের জনগণের স্বার্থকে সবার আগে স্থান দেওয়ার আহ্বান জানিয়ে গণতান্ত্রিক জবাবদিহির ব্যবস্থাকে শক্তিশালী করার পথে অগ্রসর হওয়ার জন্য নতুন নির্বাচনের লক্ষ্যে প্রকৃত সংলাপে নিয়োজিত হওয়ার জন্য সব দলের প্রতি আহ্বান জানান।
নতুন নির্বাচনের লক্ষ্যে সংলাপ শুরুর আহ্বান ইইউর
সহিংসতা পরিহার করে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নতুন নির্বাচনের জন্য প্রকৃত সংলাপ শুরু করতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন আজ বুধবার ব্রাসেলসে এক বিবৃতিতে এ আহ্বান জানান। বাংলাদেশে অনুষ্ঠিত ৫ জানুয়ারির নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ইইউ।
তিস্তা প্রকল্পে সহায়তা দেবে চীন কূটনীতি ও প্রতিরক্ষা বিষয়ে ‘২+২ সংলাপ’ চালুর সম্ভাবনা যাচাইয়ের সিদ্ধান্ত
তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে (টিআরসিএমআরপি) সহায়তা দেবে চীন। পাশাপাশি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে কৌশলগত সংলাপের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলা এবং কূটনীতি ও প্রতিরক্ষা বিষয়ে ‘২+২ সংলাপ’ চালুর সম্ভাবনা যাচাইয়ের সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে ঘোষিত ১৫ দফা যৌথ ঘোষণাপত্রে এ কথা জানানো হয়েছে।
উচ্চপর্যায়ের কমিটি গঠন যুক্তরাষ্ট্র-ইরান সংলাপে অগ্রগতি
বৈঠক শুরুর আগে (বাঁ থেকে) মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল-থানি ও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির।
১৯ মে জামায়াতের 'শিক্ষাখাতে বরাদ্দ ও জাতীয় উন্নয়ন' শীর্ষক প্রাক-বাজেট সংলাপ
আগামী ১৯ মে ২০২৬ (মঙ্গলবার) বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে জামায়াতের উদ্যোগে ''শিক্ষাখাতে বরাদ্দ ও জাতীয় উন্নয়ন'' শীর্ষক এক প্রাক বাজেট সংলাপ অনুষ্ঠিত হবে।
হরমুজ ইস্যুতে এবার সংলাপের আয়োজন করছে দুই দেশ
হরমুজ প্রণালিতে নৌ নিরাপত্তা মিশন নিয়ে আলোচনা আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্য ও ফ্রান্স। বিশ্ব বাণিজ্যের এ গুরুত্বপূর্ণ রুটে নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারের লক্ষ্যে চলতি সপ্তাহে যৌথভাবে বৈঠকের আয়োজন করতে তারা।
নাগরিক প্ল্যাটফর্ম সংলাপে বক্তব্য প্রদান করছেন ড. মাসুদ
Citizen's Platform for SDGs, Bangladesh এর উদ্যোগে আয়োজিত নির্বাচনী ইশতেহারের আলোকে আগামী দিনের শিক্ষা খাত নতুন চিন্তা, নতুন কাঠামো ও নতুন পদক্ষেপ শীর্ষক নাগরিক প্ল্যাটফর্ম সংলাপে বক্তব্য প্রদান করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।
















