গত সোমবার মিরপুর থেকে অপহৃত স্বামী হাজী মো. ওলিউল্লাহর সন্ধানে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে ধরণা দিচ্ছেন স্ত্রী রেবেকা সুলতানা। স্থানীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের কাছে গেলে তিনি রেবেকাকে বলেন ‘আল্লাহ আল্লাহ করেন; যাতে আপনার অপহৃত স্বামী জীবিত ফিরে আসেন।’
রেবেকা সুলতানা বলেন, মিরপুর-১৩ নম্বরে তাদের বাসা থেকে একটু দূরে অপূর্ব যুব সংঘ নামের ক্লাবের সামনে দাঁড়িয়ে ওলিউল্লাহ সোমবার রাতে মোবাইলে কথা বলছিলেন। এ সময় কয়েকজন সশস্ত্র ব্যক্তি তাকে অস্ত্র ঠেকিয়ে একটি সাদা মাইক্রোবাসে তোলেন। এরপর রাতেই থানাসহ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন তিনি। গত ৬ দিনেও তার স্বামীর খোঁজ দিতে পারেনি কেউ।
তিনি বলেন, ঘটনার পর থেকেই পুলিশ ও র্যােবকে বিষয়টি জানিয়েছি। থানায় সাধারণ ডায়েরি করেছি, সর্বশেষ গতকাল মামলাও করেছি। কিন্তু কোনো কাজ হয়নি।
তিনি আরও বলেন, স্থানীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের সঙ্গে দেখা করেছি। তিনি আমাকে বলেছেন, ‘আল্লাহ আল্লাহ করেন। যাতে আপনার স্বামী জীবিত ফিরে আসে।’
রেবেকা বলেন, আমার স্বামী যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। কামাল আহমেদ মজুমদারের নির্বাচনী প্রচারণায় সে ছিল সবচেয়ে এগিয়ে।
তিনি অভিযোগ করেন, ডিস ব্যবসা ও জমি-সংক্রান্ত বিষয় নিয়ে যাদের সঙ্গে বিরোধ চলছিল তারাই অপহরণের এ ঘটনা ঘটিয়েছে। অপহরণের ২ দিন পর আমাদের মোবাইল ফোনে হুমকি দিয়ে বলা হয়েছে, যদি বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয় বা মামলা করা হয়, তবে পরিবারের সদস্যদেরও মেরে ফেলা হবে।
শনিবার সকালে নিখোঁজের স্ত্রী মহানগর গোয়েন্দা কার্যালয়ে এসে তার স্বামীকে উদ্ধারে গোয়েন্দা পুলিশের সহায়তা চান।
কাফরুল থানায় ৩৮ নম্বর সিরিয়ালে অজ্ঞাত নামা ব্যক্তিদের আসামি করে শুক্রবার একটি মামলা দায়েরও করেছেন তিনি। পুলিশ এখন পর্যন্ত তার কোন হদিস দিতে পারেনি।
কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, ওলিউল্লাহ নিখোঁজের ঘটনায় তার স্ত্রী রেবেকা সুলতানা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনাটি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে তদন্ত করছে।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
শ্রেণীহীন
ব্যবসায়ী অপহরণ: আল্লাহকে ডাকতে বললেন এমপি
গত সোমবার মিরপুর থেকে অপহৃত স্বামী হাজী মো. ওলিউল্লাহর সন্ধানে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে ধরণা দিচ্ছেন স্ত্রী রেবেকা সুলতানা।





