[b]ঢাকা:[/b]মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাঁকজমকপূর্ণ ভাবে উন্মোচিত হল বিনোদন ভিত্তিক নতুন চ্যানেল-৫২ এর লোগো উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার রাতে তেজগাঁও বেঙ্গল টেলিভিশন লিমিটেড স্টুডিও তে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে লোগো উন্মোচন করেন মাননীয় তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব হাসানুল হক ইনু। ভাষা থেকে স্বাধীনতা এ স্লোগান নিয়ে  সস্প্রচারে আসছে চ্যানেল ৫২। তবে এই চ্যানেলটি সম্পূর্ণ বিনোদনভিত্তিক।
অনুষ্ঠানে বেঙ্গল টেলিভিশন লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব মোর্শেদ আলম তাঁর বক্তব্যে বলেন, স্যাটেলাইট টেলিভিশনের কল্যাণে সমগ্র বিশ্ব আজ আমাদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। আমরা প্রভাবিত হচ্ছি অন্য সাংস্কৃতিক আগ্রাসনে।
ক্ষয়ে যাচ্ছে আমাদের হাজার বছরের মূল্যবোধগুলো। অন্য সংস্কৃতির চোখ ধাঁধাঁনো আয়োজন, আমাদেরকে বিভ্রান্ত করছে। তাদের কোনটা গ্রহণ করা উচিত, কোনটা নয়  বুঝে উঠতে পারছি না আমরা।
এই বিভ্রান্তি কাটাতে বারবার আমাদেরকে ফিরে আসতে হবে আমাদের নিজস্ব সংস্কৃতির কাছে। আমরা 'চ্যানেল ৫২' কে তেমনই ভাবে গড়ে তুলতে চাই। আশা করি, আমরা সব সময় আপনাদের আনুকূল্য ও সহযোগীতা পাব। '
এছাড়া ও অনুষ্ঠানে বক্তব্য রাখেন চ্যানেল ৫২ ব্যবস্থাপনা পরিচালক খালেদা বাহার বিউটি, বিটিভির উপমহাপরিচালক বাহার উদ্দিন খেলন, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান সহ প্রমুখ।
লোগো উন্মোচন শেষে অনুষ্ঠানে গান পরিবেশন করেন, কণ্ঠশিল্পী রফিকুল আলম, রিজিয়া পারভিন ও পলাশ। ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন দর্শকদের মুগ্ধ করে।