সাতক্ষীরায় চাঞ্চল্যকর নিজাম হত্যা মামলার বাদীকে অপহরণের চেষ্টার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাত ১২টায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-সাতক্ষীরা শহরের কাটিয়ার এলাকার সৈয়দ সাকলাইনের ছেলে সৈয়দ হাসান ইমাম ও সৈয়দ হোসেন ইমাম। এরা দু’জনেই ওই হত্যা মামলার প্রধান আসামি।
সদর থানার উপ-পরিদর্শক শেখ নাসির উদ্দিন জানান, নিজাম হত্যা মামলার আসামি সন্ত্রাসী হাসান ইমাম ও হোসেন ইমাম রোববার দুপুরে নিজামের বাবা সিরাজুল সালেকিনকে শহরের প্রাণ সায়র এলাকা থেকে অপহরণের চেষ্টা করে। বিষয়টি তাৎক্ষণিক তিনি পুলিশ সুপারকে জানান।
এর পরিপ্রেক্ষিতে রাত ১২টার দিকে শহরের কাটিয়া এলাকা থেকে হোসেন ইমামকে গ্রেফতার করা হয়। পরে তাকে ছাড়াতে থানায় আসলে হাসান ইমামকেও গ্রেফতার করে পুলিশ।
তিনি জানান, সন্ত্রাসী হাসান ইমাম ও হোসেন ইমাম শহরের চাঞ্চল্যকর নিজাম হত্যা মামলার প্রধান আসামি। এ মামলায় তারা জামিনে ছিল।
২০১২ সালের ২১ ফেব্রুয়ারি হাসান ইমাম ও হোসেন ইমামের নেতৃত্বে শহরের কাটিয়ার এলাকার সিরাজুল সালেকিনের ছেলে নিজামকে গলাকেটে হত্যা করে পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখা হয়।
২০০৯ সালে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নামে প্রকাশ্যে আসা হাসান ও হোসেন একের পর পর হত্যা, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, অপহরণের নায়ক বনে সাতক্ষীরা শহরে সন্ত্রাসী হিসেবে এক নামেই পরিচিত তারা।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
হত্যা মামলার বাদীকে অপহরণ চেষ্টা, গ্রেফতার ২
সাতক্ষীরায় চাঞ্চল্যকর নিজাম হত্যা মামলার বাদীকে অপহরণের চেষ্টার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত ১২টায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-সাতক্ষীরা শহরের কাটিয়ার এলাকার সৈয়দ সাকলাইনের ছেলে





