[size=2]গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে আজ সকালে পুলিশের ওপর হামলা হয়েছে। এতে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।[/size]
বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সুমন ভক্ত জানান, একসঙ্গে বেশ কিছু ভোটার ওই কেন্দ্রের একটি কক্ষে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় কে বা কারা পুলিশের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ওই পুলিশ সদস্য আহত হন। এরপর ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
[b]গোপালগঞ্জ,এএ,২৭ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]