খোলা স্থানে মূত্র ত্যাগ করতে গিয়ে নিরাপত্তারক্ষীর গুলিতে আল আমিন (২০) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাত ১১ টায় চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার আমবাগান এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আল আমিন কুমিল্লার চান্দিনা উপজেলার সাতগাঁও এলাকার মো: হারুন মিয়ার ছেলে।
খুলশী থানার এস আই (তদন্ত) লোকমান হোসেন জানান,রাতে নাহার ভিলার সামনে খোলা স্থানে মূত্র ত্যাগ করতে যায় আল আমিন। এ সময় একে খাঁন গ্রুপের নিরাপত্তারক্ষীরা সন্দেহজনকভাবে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে আল আমিন ঘটনাস্থলেই মারা যান।
নিহত আল-আমিন আমবাগান ছিন্নমূল কলোনিতে থাকতো। সে আমবাগান এলাকার মিনু আরা টেইলার্সের মালিক।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
খোলা স্থানে মূত্র ত্যাগ: গুলিতে যুবক নিহত
খোলা স্থানে মূত্র ত্যাগ করতে গিয়ে নিরাপত্তারক্ষীর গুলিতে আল আমিন (২০) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাত ১১ টায় চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার আমবাগান এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে





