বুধবার দুপুর ১২টায় বঙ্গভবনে মন্ত্রিসভায় নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব শেখ আলতাফ আলী।
এ এইচ মাহমুদ আলীর মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া নরসিংদী-১ আসনের সংসদ সদস্য লে. কর্নেল (অব.) নজরুল ইসলামসহ আরো কয়েকজনকে ফোনে আমন্ত্রণ জানানো হয়েছে বলে মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে।
এ এইচ মাহমুদ আলী বলেন, ‘বুধবার শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছি।’ জানা গেছে, মাহমুদ আলী পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য কয়েকজনকে আমন্ত্রণ জানানো হয়েছে। শপথের পর বুধবারই তাদের দফতর বণ্টনের সম্ভাবনা রয়েছে।
বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী থাকলেও কোনো মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়নি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়েরও মন্ত্রী নেই। নতুন যুক্ত হওয়া সদস্যরা এ সব মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে যোগ দিতে পারেন।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে ৪৮ সদস্যবিশিষ্ট নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। এ সরকারে প্রধানমন্ত্রী ছাড়া ২৯ জন মন্ত্রী, ১৭ প্রতিমন্ত্রী এবং দুইজন উপমন্ত্রী রয়েছেন।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
দুপুরে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ
বুধবার দুপুর ১২টায় বঙ্গভবনে মন্ত্রিসভায় নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব শেখ আলতাফ আলী। এ এইচ মাহমুদ আলীর মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন
রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। ২০২৯ সালের মধ্যে শেরেবাংলা নগরে নতুন সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে সরকার।
ভ্যাটের রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আসছে, মন্ত্রিসভায় অনুমোদন
ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার। প্রতি তিন কর মেয়াদ শেষে একবার দাখিলপত্র দেওয়ার পরিবর্তে প্রত্যেক কর মেয়াদের জন্য মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে তা জমা দেওয়ার বিধান পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিসভার বৈঠকে আলোচনা
নতুন জাতীয় বেতন স্কেল অনুমোদনের পাশাপাশি বেসরকারি খাতের চাকরিজীবীদের বেতন বাড়ানোর বিষয়েও মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।
মন্ত্রিসভায় অনুমোদন পেল নবম পে-স্কেল
সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নবম পে-স্কেলের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তিন ধাপে কার্যকর হবে এই পে-স্কেল। নতুন বেতন কাঠামো অনুযায়ী, গ্রেড-১ এ সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। আর ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।
মন্ত্রিসভার বৈঠক চলছে, অনুমোদন পেতে পারে নতুন বেতন স্কেল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে। সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় সচিবালয়ের নতুন এক নম্বর ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে এ বৈঠক শুরু হয়।















