বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সংক্রান্ত সহযোগিতা চুক্তির আওতায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও রাশিয়ার এটমস্ট্রয় এক্সপোর্ট-এর মধ্যে ১৯০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৃতীয় চুক্তিটি বৃহস্পতিবার স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পক্ষে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাহানা আফরোজ এবং রাশিয়ার পক্ষে এটমস্ট্রয় এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট এ. ও. লেবেদেভ চুক্তিটি স্বাক্ষর করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব খোন্দকার মো. আসাদুজ্জামান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ. নিকোলায়েভসহ এটমস্ট্রয় এক্সপোর্টের প্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
শ্রেণীহীন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে তৃতীয় চুক্তি স্বাক্ষর