[b]ঢাকা:[/b] রোববার বেলা সাড়ে তিনটায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ হবে। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাদের শপথ পড়াবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূইয়া শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সচিবালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ কথা বলেন। তিনি জানান, এবার মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপমন্ত্রীরাও নতুন মন্ত্রিসভায় থাকবেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন,মন্ত্রিসভার আকারসহ দপ্তর বণ্টনের বিষয়ে সুপারিশ করেছেন প্রধানমন্ত্রী এবং বিকেলে রাষ্ট্রপতি তা অনুমোদন করেছেন। শপথ অনুষ্ঠানে এক হাজারের বেশি অতিথি থাকবেন। ওই অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেও দাওয়াত দেওয়া হয়েছে। তিনি বলেন, ইতোমধ্যেই ভাবী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ফোন করা হয়েছে। শনিবার রাতের মধ্যেই এ প্রক্রিয়া শেষ করা হয়েছে বলে তিনি জানান।
মোশাররাফ হোসাইন ভূইয়া জানান, নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রিসভা ভেঙে যাবে। রোববার থেকে নতুন মন্ত্রিসভা কাজ করবে। তিনি বলেন, রোববারই বর্তমান উপদেষ্টাদের অব্যাহতি দেওয়া হবে। একই সঙ্গে মন্ত্রী-প্রতিমন্ত্রী, উপদেষ্টাদের নিয়োগ ও দপ্তর বণ্টন করা হবে। মন্ত্রীদের নিয়োগকর্তা রাষ্ট্রপতি আর উপদেষ্টাদের প্রধানমন্ত্রী।
মোশাররাফ জানান, নতুন মন্ত্রিসভার বৈঠক সোমবার হবে না। তবে পরের সপ্তাহ থেকে যথারীতি মন্ত্রিসভার বৈঠক হবে।
নতুন মন্ত্রিসভা শপথ নিচ্ছে আজ
ঢাকা: রোববার বেলা সাড়ে তিনটায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ হবে। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাদের শপথ পড়াবেন। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূইয়া শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সচিবালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ কথা বলেন। তিনি জানান, এবার মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপমন্ত্রীরাও নতুন মন্ত্রিসভায় থাকবেন।
শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন
রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। ২০২৯ সালের মধ্যে শেরেবাংলা নগরে নতুন সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে সরকার।
ভ্যাটের রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আসছে, মন্ত্রিসভায় অনুমোদন
ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার। প্রতি তিন কর মেয়াদ শেষে একবার দাখিলপত্র দেওয়ার পরিবর্তে প্রত্যেক কর মেয়াদের জন্য মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে তা জমা দেওয়ার বিধান পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিসভার বৈঠকে আলোচনা
নতুন জাতীয় বেতন স্কেল অনুমোদনের পাশাপাশি বেসরকারি খাতের চাকরিজীবীদের বেতন বাড়ানোর বিষয়েও মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।
মন্ত্রিসভায় অনুমোদন পেল নবম পে-স্কেল
সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নবম পে-স্কেলের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তিন ধাপে কার্যকর হবে এই পে-স্কেল। নতুন বেতন কাঠামো অনুযায়ী, গ্রেড-১ এ সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। আর ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।
মন্ত্রিসভার বৈঠক চলছে, অনুমোদন পেতে পারে নতুন বেতন স্কেল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে। সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় সচিবালয়ের নতুন এক নম্বর ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে এ বৈঠক শুরু হয়।















