ঢাকা থেকে ছেড়ে নীলফামারী রেল স্টেশনে পৌঁছানো নীলসাগর ট্রেনের ছাদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ভোরে উদ্ধার করা লাশটি ২২ থেকে ২৪ বছর বয়সী এক যুবকের। তার পরনে ছিল কালো রংয়ের প্যান্ট ও জ্যাকেট। লাশটির নাক দিয়ে রক্তক্ষরণ হয়েছিল।
নিহত যুবকের পকেট থেকে পাওয়া একটি কাগজে লেখা মোবাইল নম্বরে ফোন করে তার এক আত্মীয়ের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহতের নাম ইউসূফ এবং তার বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলার ছড়কবাদ গ্রামে। তার বাবার নাম এজাম উদ্দীন।
ট্রেনটির পরিচালক ইমান হাসান জানান, রোববার সকালে ঢাকা থেকে ছেড়ে নীলসাগর ট্রেনটি সোমবার রাত তিনটার দিকে নীলফামারী রেল স্টেশনে পৌঁছায়। এ সময় ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় ‘ছ’ বগির ছাদে যুবকের লাশটি নজরে আসে। পরে লাশটি স্টেশনে নামিয়ে দেয়া হয় বলে জানান তিনি।
শ্রেণীহীন
নীলফামারীতে ট্রেনের ছাদ থেকে যুবকের লাশ উদ্ধার
ঢাকা থেকে ছেড়ে নীলফামারী রেল স্টেশনে পৌঁছানো নীলসাগর ট্রেনের ছাদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে উদ্ধার করা লাশটি ২২ থেকে ২৪ বছর বয়সী এক যুবকের





