ব্যালট পেপার ছিনতাই ও নানা সহিংসতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় চতুর্থ দফার উপজেলা পরিষদ নির্বাচনে ৬ জেলার ৩২টি স্থগিত কেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্রে আগামী ২৭ মার্চ বৃহস্পতিবার পুনঃভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার এ পুনঃভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন সচিবালয় (ইসি)। একই সাথে পুনঃভোটগ্রহণ অবাধ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং আবার যেন সহিংসতা না ঘটে সে লক্ষ্যে সংশ্লিষ্ট ৬ জেলা প্রশাসককে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দিয়েছে ইসি।
সোমবার সকালে নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-২ এর সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
[b]ঢাকা, ২০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]