পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু লারমা গ্রুপের ৫ সমর্থককে ৪ লাখ ১০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে ছাড়া হয়েছে। রাঙামাটির লংগদু থেকে তাদের ৭ দিন আগে অপহরণ করা হয়।
সোমবার সকাল ১০টায় খাগড়াছড়ির দিঘিনালা থেকে তারা মুক্তি পান।
জেএসএস (সন্তু লারমা) মুখপাত্র সজীব চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, ৫ জনকেই মুক্তিপণের বিনিময়ে ছাড়া হয়েছে।
গত ২৬ মে লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের উল্টাছড়ি গ্রাম থেকে অস্ত্রের মুখে অপহৃত হন স্থানীয় গ্রামপ্রধান প্রিয়ময় কার্বারি (৩৫) ও সুসময় চাকমা ( ৪৬), মদন চাকমা (৪৮), কুসুম জ্যোতি চাকমা (৬০) এবং জ্যোতিবিলাস চাকমা (৫৫)।
অপহরণের পর সন্তু লারমা সমর্থিত জেএসএস এ ঘটনার জন্য প্রতিপক্ষ জেএসএস (এমএন লারমা) গ্রুপকে দায়ী করে।
এ বিষয়ে এমএন লারমা গ্রুপের সহ তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, জেএসএস (সন্তু লারমা) নিজেরাই এ ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।
[b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
মুক্তিপণ নিয়ে ৫ জেএসএস সমর্থককে মুক্তি
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু লারমা গ্রুপের ৫ সমর্থককে ৪ লাখ ১০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে ছাড়া হয়েছে। রাঙামাটির লংগদু থেকে তাদের ৭ দিন আগে অপহরণ করা হয়





