রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন গেন্ডারিয়া এলাকা থেকে রাজীব (২৬)
নামে এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে গেন্ডারিয়ার ১৭/৭ নম্বর বাসা থেকে লাশটি
উদ্ধার করা হয়। রাজীবের বাবার নাম নূর হোসেন।
যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে
আমরা সংবাদ পেয়ে দুপুরে বস্তাবন্দী লাশটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে
বুধবার রাতে যেকোন সময় তাকে হত্যা করা হয়েছে। তবে কি কারণে কে বা কারা
তাকে হত্যা করেছে এ বিষয়ে এখনো কোনো কিছু জানা যায়নি। লাশটি ময়না তদন্তের
জন্য মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ঢাকা, জেইউ, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর
শ্রেণীহীন
গেন্ডারিয়া থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন গেন্ডারিয়া এলাকা থেকে রাজীব (২৬) নামে এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।





