সাভারে বিদেশি পিস্তলসহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সাভারের রাজফুলবাড়িয়া এলাকা থেকে বৃহস্পতিবার সকাল ১১টায় তাদেরকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল,৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
আটক অস্ত্র ব্যবসায়ীরা হলেন,মানিকগঞ্জের ঝিটকা এলাকার আলিমুদ্দিনের ছেলে আনিছ শেখ (৪৭), মোফাজ্জল হোসেনের ছেলে আয়ুব আলী (৪৬) ও আনিছ শেখের ছেলে জসিম উদ্দিন (২৭)।
ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহিন পারভেজ বলেন,ক্রেতা সেজে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার সকালে সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
এছাড়া তল্লাশি করে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল,৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
[b]ঢাকা, ৮মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]