[b]মুম্বাই:[/b] ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দ্বিতীয় হয়েছে।

প্রতিযোগিতায় বাংলাদেশের অর্জন ১১টি সোনা, ৯টি রুপা ও ৬টি ব্রোঞ্জসহ ২৬টি পদক।

১২৭টি সোনা, ১৩৩টি রুপা ও ২৯৭টি ব্রোঞ্জ নিয়ে শিরোপা জিতেছে স্বাগতিক ভারত।

তৃতীয় হওয়া ভুটান পেয়েছে ৮টি সোনা, ৫টি রুপা ও ৮টি ব্রোঞ্জ। ৬টি সোনা, ৪টি রুপা ও একটি ব্রোঞ্জ নিয়ে নেপাল চতুর্থ এবং ৫টি সোনা, ৬টি রুপা ও দুটি ব্রোঞ্জ নিয়ে শ্রীলঙ্কা পঞ্চম হয়েছে।

দলীয় কাতা ও কুমি বিভাগে ভারত চ্যাম্পিয়ন, নেপাল রানার্স-আপ এবং বাংলাদেশ তৃতীয় হয়েছে।

এই প্রতিযোগিতায় ভারতের ৩৫০, বাংলাদেশের ১২ , ভুটানের ১১, নেপালের ৮ এবং শ্রীলঙ্কার ৬ জনসহ মোট ৩৮৭ জন খেলোয়াড় অংশ নিয়েছেন।