বুকের ওড়না কোমরে বেঁধে কাজ করার নির্দেশ দেয়ায় নীলফামারীর উত্তরা ইপিজেডের হাজার হাজার নারী শ্রমিক ক্ষুব্ধ হয়ে উঠেছে । সব কারখানায় টানা চার দিনের কর্মবিরতি পালন করছে তারা। ইপিজেড এলাকায় দফায় দফায় বিক্ষোভ মিছিল করছে শ্রমিকরা। ৮ দফা দাবিতে বৃহস্পতিবার সকাল হতে উত্তেজনা ছড়িয়ে পড়ে ইপিজেড এলাকায়।
জানা গেছে, উত্তরা ইপিজেডের এভারগ্রীন কোম্পানির হাই পোষ্টিং ইউনিটে কর্মরত নারী শ্রমিকদের বুকের ওড়না কোমড়ে বেঁধে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। বুধবার সকালে ওই মিলের শ্রমিকরা অন্যান্য মিলের শ্রমিকদেরও কাজে যেতে বাধা দেয়ায় বন্ধ হয়ে যায় ইপিজেড’র সব কারখানা।
শ্রমিকদের একটি সুত্র জানায়, দীর্ঘদিন থেকেই মিল কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে নানা অজুহাতে হয়রানি ও ছাটাই শুরু করে। এরই অংশ হিসাবে ওই মিলের ম্যানেজার শুব্রত হঠাৎ করেই মহিলা শ্রমিকদের বুকের ওড়না কোমড়ে বেঁধে কাজ করার নির্দেশ দিলে ঘটনার সূত্রপাত।
এক নারী শ্রমিক জানান, মিল ম্যানেজার শুব্রত কথায় কথায় শ্রমিকদের চাকরিচ্যুত, অতিরিক্ত টার্গেট প্রদান, শ্রমিক নির্যাতন ও মহিলা শ্রমিকদের বাথরুমের সামনে দাঁড় করিয়ে রাখার ঘটনায় দীর্ঘ দিন থেকেই শ্রমিক অসন্তোষ বিরাজ করছিল ওই কোম্পানিতে। মুসলিম ধর্মীয় অনুশাসনের বিরুদ্ধে অনৈতিক নির্দেশ দেয়ায় ক্ষিপ্ত হন শ্রমিকরা। ইসলাম ধর্ম বিরোধী এ অনৈতিক নির্দেশের প্রতিবাদে শ্রমিকরা রাস্তায় মেনে এসেছে। এর একটা সুরহা না করে শ্রমিকরা ঘরে ফিরবে না বলেও জানায় ওই নারী শ্রমিক।
এ ব্যাপারে ওই মিলের ম্যানেজার শুব্রতের সঙ্গে একাধিকবার যেগোযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
উত্তরা ইপিজেডের জেনারেল ম্যানেজার আকতার আলম মোস্তাকি শ্রমিক অসন্তোষের কথা স্বীকার করে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে। ইপিজেড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
নীলফামারী ইপিজেড'র নারী শ্রমিকরা রাজপথে
বুকের ওড়না কোমরে বেঁধে কাজ করার নির্দেশ দেয়ায় নীলফামারীর উত্তরা ইপিজেডের হাজার হাজার নারী শ্রমিক ক্ষুব্ধ হয়ে উঠেছে । সব কারখানায় টানা চার দিনের কর্মবিরতি পালন করছে তারা। ইপিজেড এলাকায় দফায় দফায় বিক্ষোভ মিছিল করছে শ্রমিকরা।





