নারায়ণগঞ্জ সদরে ২৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে র্যা ব-১১ এর সদস্যরা। বৃহস্পতিবার দুপুর ১২টায় তাদের সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন, ফতুল্লার বেপারী পাড়া এলাকার সারোয়ার হোসেন (৫০), একই থানার ছনখোলা এলাকার বিপ্লব (২২) ও আল-আলামিন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান,বুধবার রাতে র্যা ব-১১'র সদস্যরা অভিযান চালিয়ে মাদকসহ ওই ৩ জনকে আটক করে।
তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ০৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
নারায়ণগঞ্জে ইয়াবাসহ আটক ৩
নারায়ণগঞ্জ সদরে ২৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে র্যা ব-১১ এর সদস্যরা। বৃহস্পতিবার দুপুর ১২টায় তাদের সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।