সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবাসন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের উদ্যোগের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে রেখেছে কেরানীগঞ্জের কয়েকটি মৌজার অধিবাসীরা।
বুধবার সকালে তেঘরিয়া ও কোন্ডা ইউনিয়নের বাগবাড়ী, বেয়ারা, বনগ্রাম, তেঘরিয়া, মজিদ বেয়ারা, আড়াকুল ও বাক্তা মৌজার কয়েক হাজার মানুষ লাঠিসোটা নিয়ে রাস্তা নেমে আসে। পরে তারা সড়ক অবরোধ করে রাখে। এতে শতশত গাড়ি আটকে পড়েছে।
গ্রামবাসী জানিয়েছে, ইতোমধ্যে সেনাবাহিনীর জন্য বেয়ারা, ইকুরিয়া ও তেঘরিয়া মৌজার ১০০ একর, রাজউকের আবাসিক প্রকল্প ঝিলমিলের জন্য ৩৮১ একর, জেলখানার জন্য ১৯৪ দশমিক ৪১ একর, কনটেইনার বন্দরের জন্য ৮৮ দশমিক ৪৮ একর, ভিটি স্টেডিয়ামের জন্য আট একর এবং হাসনাবাদ পাওয়ার হাউসের জন্য ২০ একর জমি সরকার অধিগ্রহণ করেছে। অবশিষ্ট যেটুকু জমি আছে তাতে বসতভিটা ও কৃষিজমি রয়েছে। এ রকম পরিস্থিতিতে বেয়ারা, তেঘরিয়া, মজিদ বেয়ারা, আড়াকুল মৌজার প্রায় ৩৫৩ একর জমি অধিগ্রহণ করে সেনাবাহিনীর আবাসন প্রকল্প করার উদ্যোগ নেয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা ইকবাল আহমেদ বাদল দাবি করেন, সকালে দুইজন সেনা সদস্য গ্রামে ঢুকে উস্কানিমূলক কথাবার্তা বলার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় তারা ওই ২ সেনা সদস্যকে আটকে রেখে সড়কে নেমে আসে।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এএইচ
[/b]
ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবাসন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের উদ্যোগের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে রেখেছে কেরানীগঞ্জের কয়েকটি মৌজার অধিবাসীরা।বুধবার সকালে তেঘরিয়া ও কোন্ডা ইউনিয়নের বাগবাড়ী
নড়াইল লোহাগড়ায় মহাসড়কে ইজিবাইক উল্টে নিহত ১
নড়াইল লোহাগড়ায় মহাসড়কে ইজিবাইক উল্টে একজন নিহত হয়েছেন। নড়াইলের লোহাগড়া উপজেলায় মহাসড়কে ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী মিজান শেখ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রাজধানীর সাভারের আমিনবাজার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ হাতে গাছের চারা রোপণের মধ্য দিয়ে রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ কর্মসূচির সূচনা করেন তিনি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢোল-বাদ্য বাজিয়ে নেতাকর্মীদের আনন্দ-মিছিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত ব্যানার-ফেস্টুনে সাজিয়ে তুলেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে পুরো মহাসড়ক জুড়ে অবস্থান নেন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ।
ঢাকা-আরিচা মহাসড়কে বাসের চাপায় মা-মেয়ের মৃত্যু
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক নারী ও তার ১০ মাস বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
২০২৯ সালের জুনে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ: নৌপরিবহন মন্ত্রী
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেছেন, ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ সম্পন্ন করে সড়কটি জনগণের জন্য উন্মুক্ত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ লক্ষ্যে প্রকল্পের ভূমি অধিগ্রহণ, নির্মাণকাজসহ সংশ্লিষ্ট কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
















