রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, মানসম্পন্ন কার্যক্রমই দেশ ও জাতির জন্য মঙ্গল ও কল্যাণ বয়ে আনে।
'আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের সাথে সাথে উন্নত বিশ্বের কাতারে গিয়ে দাঁড়াবে' বলেও রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে রোববার এক বাণীতে তিনি এ কথা বলেন।
বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশ প্রতি বছরের ন্যায় এবারও 'বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস ২০১৪' পালন করছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন বিশ্বায়নের এ যুগে অবাধ রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে অ্যাক্রেডিটেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অ্যাক্রেডিটেশন পণ্য ও সেবার মান সম্পর্কে নিশ্চয়তা প্রদান করে, যা আমদানিকারক, ব্যবসায়ী ও ক্রেতাদের নিকট খুবই গুরুত্বপূর্ণ।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘অ্যাক্রেডিটেশন: শক্তির সংস্থানের নিশ্চয়তা প্রদান করে’ - সময়োপযোগি হয়েছে উল্লেখ করে আবদুল হামিদ বলেন, দেশের পণ্য উৎপাদনকারী ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ অ্যাক্রেডিটেশন গ্রহণের মাধ্যমে মানসম্মত পণ্য ও সেবা প্রদান করে জাতীয় উন্নয়নে আরও অবদান রাখবেন বলে তিনি আশা করেন।
[b]ঢাকা, ৮ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
'মানসম্পন্ন কার্যক্রমই দেশ ও জাতির কল্যাণ বয়ে আনে'
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, মানসম্পন্ন কার্যক্রমই দেশ ও জাতির জন্য মঙ্গল ও কল্যাণ বয়ে আনে। 'আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের





