সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ জিজ্ঞাসাবাদ করছে দুদক। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় তার জিজ্ঞাসাবাদ শুরু হয়।
সাবেক এই প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছেন দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন। এর আগে ২০ ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের কথা থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আসেননি।
হলফনামায় যাদের অস্বাভাবিক সম্পদ বেড়েছে দুদক তাদের ওপর অনুসন্ধান করছে। ১২ জানুয়ারি সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খানসহ প্রাথমিক পর্যায়ে ৭ জনের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। পর্যায়ক্রমে অন্যদেরও সম্পদের অনুসন্ধান করা হবে।
হলফনামার অনুযায়ী, ৫ বছর আগে আব্দুল মান্নান খানের সম্পদের পরিমান ছিল ১০ লাখ ৩৩ হাজার টাকা। ৫ বছরের ব্যবধানে তা ফুলে ফেঁপে হয়েছে ১১ কোটি ৩ লাখ টাকা। বর্তমানে তার আয় বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ লাখ টাকায়।
৫ বছরের মন্ত্রিত্বকালে তার সম্পত্তি ১০৭ গুণ বেড়েছে। কীভাবে তিনি এ পরিমাণ সম্পদের মালিক হয়েছেন তা দুদক খতিয়ে দেখছে।
[b]ঢাকা,২৭ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]
দুদকের জিজ্ঞাসাবাদের মুখে আব্দুল মান্নান
সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ জিজ্ঞাসাবাদ করছে দুদক। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় তার জিজ্ঞাসাবাদ শুরু হয়।
মনিরুল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
পলাতক সাবেক অতিরিক্ত আইজিপি (এসবি) মনিরুল ইসলাম ও তার স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব সায়লা পারভিনসহ চারজনের বিরুদ্ধে অবৈধ উপায়ে ৩৮ কোটি টাকা অর্জনের অভিযোগে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অন্য দুই আসামি হলেন মনিরুলের শ্যালক ও তার স্ত্রী।
দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান
ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও তার ছেলে আসিবুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে কোনো ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শেষ হওয়ার আগে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তার সম্মানহানি না করার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
আসিফ মাহমুদ ও স্ত্রীর সম্পদের তথ্য চাইল দুদক
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশা আক্তার পান্নার দেশ-বিদেশের সম্পদ, ব্যাংক হিসাব ও অর্থপাচারের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদ। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার কথা থাকলেও তিনি ৩০ দিনের সময় চেয়েছেন।
















