[b]মাদ্রিদ:[/b] চলতি মৌসুমে লা লিগায় বার্সেলোনার লড়াইটা রিয়ালের চেয়ে অ্যাটলেটিকোর সঙ্গেই বেশি চলছে। মৌসুমে উভয় দলেরই পয়েন্ট সমান। ১৮ ম্যাচে দুই দলের ৪৯ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে আছে বার্সেলোনা। তবে শীর্ষস্থান পাকাপোক্ত করতে আজ শনিবার ভিনসেন্টে কালদেরোনে মাঠে নামবে বার্সা-অ্যাটলেটিকো। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময়রাত ১টায়।
কঠিন লড়াইয়ের জন্য কোচ জেরার্ডো মার্টিনো নিজের সেরা অস্ত্রগুলোতে ভালোই শান দিয়েছেন। লিওনেল মেসি ক্ষুধার্ত শার্দুলের মতোই মাঠে ফিরেছেন। নেইমারও সব সমস্যা কাটিয়ে মাঠে নামার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। নতুন বছরের শুরুতে ইনজুরি মুক্ত ফিট বার্সেলোনাকেই পেয়েছেন মার্টিনো। দুর্দান্ত বার্সেলোনা। কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদও কি কম দুর্দান্ত! স্প্যানিশ লা লিগার জন্য কতদূর যেতে পারে, মৌসুমের শুরু থেকেই তো তার প্রমাণ দিয়ে চলেছে তারা। মৌসুমের অর্ধেক শেষ হলেও বার্সেলোনার সমান্তরালে এগিয়ে চলেছে তারাও।
লিওনেল মেসি, নেইমার, সানচেজ, পেদ্রোরা দুর্দান্ত ফর্মে। বার্সেলোনার মাঝ মাঠ এবং রক্ষণভাগও ইনজুরি মুক্ত। সব মিলিয়ে সেরা একাদশই মাঠে নামাতে পারছেন কোচ মার্টিনো। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের রয়েছে দিয়েগো কস্তা এবং ডেভিড ভিয়ার মতো অস্ত্র। তাছাড়া রাউল গার্সিয়া, দিয়েগো গডিনরাও ক্লাবকে উপহার দিয়ে চলেছেন দারুণ ফুটবল। কোচ সাইমন বার্সেলোনাকে হারানোর জন্য মৌসুম জুড়েই প্রস্তুতি নিয়েছেন। ভিসেন্ট ক্যালডেরনে চলতি মৌসুমে টানা ৯ ম্যাচ জিতেছে তার দল! নিজেদের আত্মবিশ্বাসটা জানান দিতেই দিয়েগো কস্তা বলছেন, 'মেসির তুলনা মেসিই। তার মাঠের বাইরে থাকাটা আমরা সবাই অনুভব করেছি। আমাদের বিপক্ষে মাঠে নামলে তা ভালোই হবে। তবে অ্যাটলেটিকো মেসিকে থামানোর পদ্ধতি জানে।' বার্সেলোনার প্রতি তো বটেই, লিওনেল মেসির জন্যও হুমকি হয়ে থাকল দিয়েগো কস্তার বাক্যগুলো।
বার্সেলোনার সর্বশেষ অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়েছে গত মৌসুমে। ভিসেন্ট ক্যালডেরনে কাতালানরা জয় পেয়েছিল ২-১ গোলে। এরপর দুটি ম্যাচে মুখোমুখি হলেও কোনো দলই জয়ের স্বাদ পায়নি। পরিসংখ্যানে অবশ্য বার্সেলোনাই এগিয়ে থাকছে। ২০০৪ সাল থেকে লা লিগায় দুই দলের লড়াইয়ে ১১ বার জয় পেয়েছে কাতালানরা। অ্যাটলেটিকো জয় পেয়েছে ৬ বার। তবে এই পরিসংখ্যান খুব বেশি কাজের নাও হতে পারে আজ। লা লিগায় দুই দলের সমান্তরাল গতি কিন্তু তাই বলছে!
বার্সা-অ্যাটলেটিকোর শ্রেষ্ঠত্বের লড়াই আজ শনিবার
মাদ্রিদ: চলতি মৌসুমে লা লিগায় বার্সেলোনার লড়াইটা রিয়ালের চেয়ে অ্যাটলেটিকোর সঙ্গেই বেশি চলছে। মৌসুমে উভয় দলেরই পয়েন্ট সমান। ১৮ ম্যাচে দুই দলের ৪৯ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে আছে বার্সেলোনা। তবে শীর্ষস্থান পাকাপোক্ত করতে আজ শনিবার
শেষ মুহূর্তের গোলে হার এড়াল মেসির ইন্টার মিয়ামি
ম্যাচের শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। বৃহস্পতিবার মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে এফসি সিনসিনাতির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে দলটি। ম্যাচের প্রথম ৬০ মিনিট ছিল গোলশূন্য। এরপর দুই দল চারটি গোল করে, যার তিনটিই এসেছে শেষ ১০ মিনিটে।
বার্সেলোনা শুধু ক্লাব নয়, আবেগের নাম : লিওনেল মেসি
বার্সেলোনার সঙ্গে সম্পর্ক যে কেবল ফুটবলের মধ্যে সীমাবদ্ধ নয়, তা আবারও স্পষ্ট করলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। স্পেনের কাতালান ক্লাবটিকে এখনো নিজের প্রাণের ক্লাব মনে করেন তিনি। বার্সেলোনায় কাটানো সময়ের শিরোপা জয়ের পাশাপাশি সতীর্থদের সঙ্গে অনুশীলন ও প্রতিদিনের আনন্দময় মুহূর্তগুলোও তাঁর কাছে সমান মূল্যবান।
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর পরবর্তী অধ্যায় শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। নভেম্বরে বছরের শেষ আন্তর্জাতিক উইন্ডোতে তারা দুটি প্রীতি ম্যাচ খেলবে। ঘরের মাঠে হতে যাওয়া সেসব খেলায় তাদের প্রতিপক্ষ উরুগুয়ে এবং কোস্টারিকা।
মেসির বিদায়ের পর বড় সুখবর পেল আর্জেন্টিনা
আবেগে ভরা একটি রাতের পর আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। মনুমেন্তালে বেনিনের বিপক্ষে দল জিতেছে ৩-০ গোলে।
অশ্রু আর তৃপ্তির হাসিতে শেষ হলো মেসি অধ্যায়
গ্যালারিজুড়ে হাজারো কণ্ঠের গর্জন, চোখের কোণে জমে থাকা আবেগের জল আর ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির হাসি, এই তিনের ক্যানভাসেই যেন আঁকা হলো আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির শেষ কাব্য। দীর্ঘ ২১ বছরের এক রূপকথাভিত্তিক নীল-সাদা অধ্যায়ের পর্দা নামল বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে। বেনিনের বিপক্ষে এই ঐতিহাসিক ম্যাচে জয় কিংবা হারের হিসেবকে ছাপিয়ে ম্যাচের মূল গল্প হয়ে উঠেছিল কেবলই একজন 'লিওনেল আন্দ্রেস মেসি'।
















