ঢাকা: ভেঙে দেয়া হয়েছে বিমান পরিচালণা পর্ষদ (বোর্ড)। সোমবার রাতে বিমানের বার্ষিক সাধারণ সভা শেষে এই বোর্ড ভেঙে দেয়া হয়। শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বোর্ড গঠনের অনুমোদন দেবেন। মঙ্গলবার ভেঙে দেয়া বোর্ডের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে সব বোর্ড সদস্যরা একে একে পদত্যাগ করেন।
এদিকে প্রধান মন্ত্রী কার্যালয়ের একটি সুত্র জানায়, বিগত বোর্ডের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিনের নেতৃত্বে শিগগির নতুন পরিচালণা পর্যদ গঠন করা হতে পারে। এরইমধ্যে এ ধরনের কার্যক্রম শুরু হয়ে গেছে। তবে নতুন পরিচালণা পর্যদে বিগত বোর্ডের বেশিরভাগ সদস্য বাদ পড়তে পারেন। বাধ্যবাধকতা থাকায় বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ প্রতিনিধি বেসামরিক বিমান চলাচল মন্ত্রনালয় ও অর্থ মন্ত্রনালয়ের সচিবরা বাধ্যতামুলকভাবে বোর্ডের সদস্য হয়ে থাকেন। প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে বাকী সদস্যগণ নিয়োগ দেন চেয়ারম্যান নিজে। বাকী সদস্যরা সাধারণত ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিক ও শিক্ষকদের মধ্য থেকে নেয়া হয়।





