উপজেলা নির্বাচনে চট্টগ্রামের পটিয়া ও লোহাগাড়া উপজেলায় বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে ভোট গণনা শুরু হয়েছে। পটিয়ায় ৩০ কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী টিপু (আনারস) পেয়েছেন- ১৭ হাজার ১৬৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের প্রার্থী নাছির আহমদ ( কাপ পিরিচ) পেয়েছেন ৫ হাজার ৮ শ ৯৯ ভোট।
লোহাগাড়ায় চেয়ারম্যান পদে ১০টি কেন্দ্রের ফলাফলে জামায়াতের প্রার্থী এডভোকেট ফরিদ উদ্দিন খান ( আনারস) ৭৭১৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী এলডিপির জিয়াউল হক চৌধুরী বাবুল ( দোয়াত-কলম) পেয়েছেন ৪২৭৪ ভোট।
লোহাগাড়া উপজেলায় আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। জামায়াত ঠেকাতে আওয়ামী লীগ ও বিএনপির একাংশ এলডিপি প্রার্থী জিয়াউল হক চৌধুরীকে সমর্থন দিয়েছে।
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]