[b]যশোর: [/b]গণজাগরণমঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটলেই দুটি দল পরস্পরকে দোষারোপ করে থাকে। দোষারোপের এ রাজনীতি বন্ধ না করলে সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধ করা সম্ভব হবে না। অন্তত একটি হামলার ঘটনার বিচারের মধ্যদিয়ে দৃষ্টান্ত স্থাপন করা হবে।
শনিবার বিকেলে যশোরের চিত্রামোড়ে আয়োজিত গণজাগরণ মঞ্চের গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
এসময় প্রত্যেক পাড়া-মহল্লায় সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠনের তাগিদ দেন গণজাগরণমঞ্চের এই মুখপাত্র। একই সঙ্গে তিনি অভয়নগরের মালোপাড়ায় প্রাথমিক বিদ্যালয় স্থাপন, বেশি ক্ষতিগ্রস্ত ১০টির পরিবারকে ২০ হাজার ও বাকি ১০০ পরিবারের ১০ হাজার টাকা করে প্রদানের ঘোষণা দেন। এছাড়া মনিরামপুরে ঋষিপল্লীতে গণধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানান।
যশোর জেলা গণজাগরণ মঞ্চের আহ্বায়ক কাজী আবদুস শহীদ লালের সভাপতিত্বে ওই গণসমাবেশে ডা. ইমরান এইচ সরকার আরও বলেন, একটি দল ৪৩ বছর ধরে এদেশের মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি দিয়ে আসছে। জামায়াত শিবিরকে নিষিদ্ধের মধ্যদিয়ে এখন তাদের প্রমাণ করতে তারা মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি করেন।’
গণসমাবেশে আরও বক্তব্য দেন- গণজাগরণ মঞ্চের সংগঠক বাপ্পাদিত্য বসু, লাকি আক্তার, মাহমুদুল হক মুন্সী, হাসান তারেক, শাহজাহান আলী সাজু, গণজাগরণ মঞ্চ যশোরের যুগ্ম আহ্বায়ক এএইচএম মুযহারুল ইসলাম মন্টু ও সদস্য সচির সুকুমার দাস প্রমুখ।
শ্রেণীহীন
দোষারোপের রাজনীতি বন্ধেরআহ্বান গণজাগরণমঞ্চের
যশোর: গণজাগরণমঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটলেই দুটি দল পরস্পরকে দোষারোপ করে থাকে। দোষা





