নারায়ণগঞ্জের ফতুল্লায় রপ্তানিমুখী গার্মেন্ট কারখানার রেলিং ভেঙে ৩ জন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। শনিবার রাতে ঝড়ে এ ঘটনা ঘটে বলে মালিক পক্ষের দাবি।
নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের উপর ইটপাটকেল ছুড়ে। এতে ফতুল্লা মডেল থানার এসআই সহ ৫ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত সাড়ে ৮টায় শুরু হওয়া প্রচন্ড ঝড়ে ফতুল্লা শিল্পাঞ্চলের কুতুবআইল এলাকার গার্মেন্ট কারখানা ক্যাকটেক্স’র নির্মাণাধীন ভবনের রেলিং ভেঙে পড়ে। রেলিং চলন্ত একটি অটো রিকশার উপর পড়লে অটোরিক্সা চালকসহ ৬জন গুরুতর আহত হয়। এর মধ্যে চালক ওয়াজউদ্দিন ঘটনাস্থলেই মারা যান। আহত অপর যাত্রী আজহারুল ও ফোরকানকে হাসপাতালে নেওয়ার পথে মারাযায়।
নিহতের বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন।
[b]নারায়ণগঞ্জ, ২৩ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
নারায়ণগঞ্জে রেলিং ভেঙে ৩ পোশাক শ্রমিক নিহত
নারায়ণগঞ্জের ফতুল্লায় রপ্তানিমুখী গার্মেন্ট কারখানার রেলিং ভেঙে ৩ জন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। শনিবার রাতে ঝড়ে এ ঘটনা ঘটে বলে মালিক পক্ষের দাবি।