[b]চট্টগ্রাম: [/b]লোহাগড়ায় পুলিশের গুলিতে এনামুল হক নামে এক শিবিরকর্মী নিহত হয়েছেন।
রোববার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকায় নির্বাচন বিরোধীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
এ সময় পুলিশ গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান এনামুল ।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শিবিরকর্মী স্থানীয় বড়হাতিয়া এশাআতুল উলুম মাদ্রাসার আলিমের ছাত্র। এসময় তার চাচাতো ভাই শিবিরকর্মী গিয়াসউদ্দিন ও আরিফুল ইসলাম নামে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ছাড়া উপজেলার কলাউজান, চুনতি, আমিরাবাদ, পদুয়া, চরম্বা, পুটিবিলাসহ বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে।
শ্রেণীহীন
লোহাগড়ায় পুলিশের গুলিতে শিবিরকর্মী নিহত
চট্টগ্রাম: লোহাগড়ায় পুলিশের গুলিতে এনামুল হক নামে এক শিবিরকর্মী নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকায় নির্বাচন বিরোধীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।





